ঢাকা,বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন।
Daily Darpan
পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ফাইনালসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দল ‘এ-ওয়ান ইস্পোর্টস’। টানা তৃতীয়বারের মতো পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই পাবজি মোবাইল গেম প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে দলটি।
সৌদি আরব পাকিস্তানের প্রতি সব ধরনের আর্থিক সাহায্য এবং বিনিয়োগ তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। রিয়াদের একটি সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানের কোনো অর্থনৈতিক পরিকল্পনা নেই যা তারা প্রতিশ্রুতি অনুসারে কার্যকর করতে পারে। আমাদের টাকা করদাতাদের কাছ থেকে আসে। আর কোনো ফ্রিলোডারকে সহ্য করা হবে না।
ইরান সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। দেশের সব ধরনের খাদ্য ও কৃষিজাত পণ্যের রপ্তানি অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার হোসেইন নেজাত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ, ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার সময় পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার করতে দিয়েই যাচ্ছে। নেজাত বলেছেন, ইসলামাবাদ ‘নিরাপদ’ থাকবে না এবং এর জন্য ‘মূল্য দিতে হবে’।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে মেঘালয় রাজ্য পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনরা মেঘালয়ে পালিয়ে গেছেন- বাংলাদেশ পুলিশের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় সাবেক বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে বিশাল পরিমাণে অনুদান জমা পড়েছে। গত সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নগদ অর্থের অঙ্ক ৫ কোটি রুপি ছাড়িয়েছে এবং তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি, দান করা হচ্ছে সোনালংকারও। অনলাইন মাধ্যমেও প্রচুর অর্থ দান করা হচ্ছে।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামীণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুরের কালকিনি উপজেলার গদাধরদী গ্রামে এক সংখ্যালঘু অসহায় পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিন্ময় কর্মকার অনীক প্রাণনাশের আশঙ্কায় ইতোমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে ঘটেছে।
তৃতীয় বাংলার স্বনামখ্যাত লেখক ও গবেষক সাংবদিক মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এই গ্রন্থে নবীগঞ্জসহ সমগ্র সিলেট অঞ্চলের প্রায় স্বজার বছরের ইতিহাস তথ্য নির্ভরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি ভবিষ্যৎ গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে এমন মন্তব্য করেছেন বক্তারা।
দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নেই সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভারত, পাকিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে খেললেও দেশে ফেরা এখনো অনিশ্চিত। তবে দেশে না থাকলেও তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। প্রশ্ন হলো, ভোটার হলেও তিনি আদৌ ভোট দিতে পারবেন কি না।
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন ‘হট ৭০’ ফোনটিকে কেবল একটি স্টাইলিশ মিড-রেঞ্জ ফোন হিসেবেই নয়, বরং এটি দীর্ঘ সময় ব্যবহারযোগ্য এবং টেকসই ডিভাইস হিসেবে তুলে ধরেছে। বর্তমান সময়ে ব্যবহারকারীরা একটি ফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান, তাই তরুণদের সেই চাহিদার কথা মাথায় রেখেই ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা বছরের পর বছর নতুনের মতো সার্ভিস দেবে।
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও তাদের সি-সিরিজ ডিভাইসের নতুন স্মার্টফোন রিয়েলমি সি১০০আই উন্মোচন করতে যাচ্ছে। প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘসময় চার্জ থাকবে এমন স্মার্টফোন চাচ্ছেন এমন ব্যবহারকারীদের জন্যই ডিভাইসটি নিয়ে আসা হয়েছে। একইসাথে, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ আর্লি-বার্ড সুবিধা রয়েছে এতে।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের মতো তাদের নতুন হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে।
মানুষের মতো রোবট তৈরি ও তাদের আচরণগত সক্ষমতা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণায় নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘অ্যাসিউরড রোবট ইন্টেলিজেন্স’ (এআরআই) নামের একটি স্টার্টআপ অধিগ্রহণ করেছে। মানুষের আচরণ বুঝতে, শেখাতে এবং বাস্তব পরিবেশে আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম এআই প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।