নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৩, ২ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে ঝিনাইদহের শৈলকুপার রাজু আহমেদ। তিনি শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের সন্তান এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।
রাজু আহমেদ আওয়ামী লীগ সরকারের সময়ে বেশ কয়েকবার হামলা-মামলার শিকার হয়েছেন এবং প্রায় ৭ মাস কারাভোগও করেছেন। দীর্ঘ দমন-পীড়ন সহ্য করেও তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট নজর কাড়েন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক ও মেধাভিত্তিক কাজে সম্পৃক্ত।
কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ে চলছে নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা। এতে তৃণমূল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী করা নিয়ে ব্যাপক আলেঅচনায় উঠে এসেছে তার নাম।
উল্লেখ, ২০২৪ সালের ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
চলতি বছরের ১ মার্চ এই কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির সর্বস্তরে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে। শৈলকুপা পরিক্রমার পক্ষ থেকে রাজু আহমেদ-এর জন্য নিরন্তর শুভকামনা রইল।