ঢাকা,সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জুবায়েদা ইসলাম

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ০০:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু আক্রান্ত কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জুবায়েদা ইসলাম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জুবায়েদা ইসলাম জেরিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছেন।

জুবায়েদা ইসলাম জেরিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দোয়া চেয়েছেন।

এদিকে, জুবায়েদা ইসলাম জেরিনের পরিবার ও ঘনিষ্ঠজনরা তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জেরিন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য দেশবাসী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষভাবে দোয়া কামনা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর