ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। বর্ধিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন ফেসবুক লাইভে এসে কান্না করা সেই আহসান উল্লাহ নয়ন। আহসান উল্লাহ জেলার সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।