বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য অ্যাডভেঞ্চার রাইডিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি বাজারে এসেছে হিরো এক্সপালস ২০০ ৪ভি এবং হিরো এক্সপালস ২০০ ৪ভি প্রো। নতুন এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেল দুটির সক্ষমতা, পারফরম্যান্স ও রাইডিং অভিজ্ঞতা সরাসরি তুলে ধরতে দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদের নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইডের আয়োজন করেছে হিরো বাংলাদেশ।