ঢাকা , বুধবার ,  ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

জাবির আল বেরুনী হলের প্রভোস্ট হলেন অধ্যাপক আমিনুর রহমান

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০:৪০, ২৫ নভেম্বর ২০২৬

জাবির আল বেরুনী হলের প্রভোস্ট হলেন অধ্যাপক আমিনুর রহমান

অধ্যাপক ড. মো. আমিনুর রহমান খান। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল বেরুনী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরিফ হোসেন কে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান খানকে আল-বেরুনী হলের প্রভোস্টের সাময়িক দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল-বেরুনী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরিফ হোসেন-এর অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান খানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আল-বেরুনী হলের প্রভোস্টের সাময়িক দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখ্য, এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বিদায়ী ও নবনিযুক্ত প্রভোস্টদ্বয়কে দায়িত্ব হস্তান্তর/গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে নিম্নস্বাক্ষরকারীর নিকট প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

এ সম্পর্কিত খবর