ঢাকা,রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৩, ১৪ নভেম্বর ২০২৬

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি' কর্তৃক নবীনবরণ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মোহাম্মদ আইনুল হক।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং সাভার ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার বিশিষ্ট শিল্পপতিবৃন্দ।

সংগঠনের সভাপতি আব্দুল মোন্নাফের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে এবং তুষার আহমেদ ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সিরাজগঞ্জ জেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের ৫৫তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং জেলার কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। দ্বিতীয় পর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উদযাপনে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে এ সময় মোহাম্মদ আইনুল হক নবীন শিক্ষার্থীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সিরাজগঞ্জ জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খাত থেকে বৃত্তি প্রদান ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সহায়তায় তিনি সবসময় পাশে থাকবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি আব্দুল মোন্নাফ। তিনি সিরাজগঞ্জ জেলার নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার পাশাপাশি সংগঠনের সার্বিক কার্যক্রমে মাননীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সম্পর্কিত খবর