বাংলাদেশের তরুণদের হাতে স্মার্টফোন এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে কনটেন্ট তৈরি, ব্যক্তিগত ব্র্যান্ড গড়া এবং আয়ের একটি শক্তিশালী টুল। ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম- সব জায়গাতেই এখন ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা বেশি। আর এই কনটেন্ট তৈরির কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়- স্মার্টফোনের ক্যামেরা, বিশেষ করে কম আলোতে ক্যামেরার পারফরম্যান্স।