তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২০:৪৪, ১৬ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
এবার ফায়ারফক্স ব্রাউজারের জন্য এআই টুল নিয়ে কাজ করছে সফটওয়্যার ডেভেলপার মজিলা। ‘এআই উইন্ডো’ নামের এই টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চ্যাটিং ও ব্রাউজিংয়ের সময় সাহায্য পেতে পারবেন। সূত্র: এনগ্যাজেট
ধারণা করা হচ্ছে, এ প্রজেক্টের লক্ষ্য এআইয়ের সঙ্গে ব্যবহারকারীরা কখন ও কীভাবে যোগাযোগ করতে চান তা নিয়ন্ত্রণের সুযোগ তাদের ওপরই দেওয়া।
‘স্ট্যান্ডার্ড ফায়ারফক্স উইন্ডো’ ও ‘প্রাইভেট উইন্ডো’র পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ‘এআই উইন্ডো’ আরেকটি নতুন বিকল্প হবে, যা তাদের ভালোভাবে প্রাইভেসি সুরক্ষা দেবে। তবে এ ফিচার এখনও বিকাশাধীন পর্যায়ে রয়েছে। ফলে আগ্রহীরা মজিলার ব্লগে সাইন আপ করতে পারেন, যাতে প্রথম ব্যবহারকারীদের মধ্যে থাকতে ও মতামত দিতে পারেন।
ব্রাউজারে এআই সংযোগের বিষয়টি বর্তমানে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে এক আলোচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিটি ব্রাউজার নির্মাতা ও এআই কোম্পানি সেরা সমাধান দিতে রীতিমতো প্রতিযোগিতা করছে।