ঢাকা,মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

২৩ আষাঢ় ১৪৩৩

সেরা বিক্রয়োত্তর সেবা দিয়ে বাংলাদেশের এক নম্বর টেক রিটেল ব্র্যান্ড হতে চায় কেআরওয়াই ইন্টারন্যাশনাল

মো. রাসেল হোসাইন

প্রকাশ: ০০:৫৬, ১৫ জুন ২০২৬

সেরা বিক্রয়োত্তর সেবা দিয়ে বাংলাদেশের এক নম্বর টেক রিটেল ব্র্যান্ড হতে চায় কেআরওয়াই ইন্টারন্যাশনাল

ছবি: ডেইলি দর্পণ

স্মার্টফোন ও প্রযুক্তিপণ্যের বাজারে আস্থার প্রতীক হয়ে উঠেছে ‘কেআরওয়াই ইন্টারন্যাশনাল’ (KRY International)। শতভাগ অথেনটিক পণ্য এবং প্রিমিয়াম কাস্টমার এক্সপেরিয়েন্সের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুত ক্রেতাদের নজর কেড়েছে। প্রতিষ্ঠানের ব্যবসায়িক দর্শন, বিশেষ সেবা ‘KRY Fix’ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডেইলি দর্পণের পক্ষ থেকে সাক্ষাৎকার নিয়েছেন মো. রাসেল হোসাইন। সাক্ষাৎকারের চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো।

ডেইলি দর্পণ: কেআরওয়াই ইন্টারন্যাশনাল শুরু থেকেই কী ধরনের মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করছে এবং আপনাদের মূল লক্ষ্য কী?

কামরুল ইসলাম: আমাদের যাত্রা শুরু থেকেই শতভাগ অথেনটিক প্রোডাক্ট এবং প্রিমিয়াম কাস্টমার এক্সপেরিয়েন্স নিশ্চিত করা আমাদের মূল ভিত্তি। আমাদের বিজনেস মডেলটি ওমনিচ্যানেল, অর্থাৎ ক্রেতারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের প্রধান শহরগুলোতে থাকা ব্র্যান্ড শপগুলোতে একই রকম সেবা পাচ্ছেন। আমাদের মূল ভিশন হলো, এক্সিপশনাল আফটার-সেলস সাপোর্টের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও এক নম্বর টেক রিটেল ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

ডেইলি দর্পণ: বাজারে আসল পণ্য পাওয়া নিয়ে ক্রেতাদের অনেক উদ্বেগ থাকে। আপনারা কীভাবে পণ্যের বৈধতা নিশ্চিত করেন?

কামরুল ইসলাম: আমরা পণ্যের জেনুইনটি বা বৈধতার ব্যাপারে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করি। প্রতিটি প্রোডাক্ট ১০০% জেনুইন এবং এতে ভেরিফাইড ওয়ারেন্টি সাপোর্ট থাকে। সততা ও মান ধরে রাখার কারণেই আজ সোশ্যাল মিডিয়ায় ৯ লাখ ৩৯ হাজারেরও বেশি মানুষের এক বিশাল পরিবার আমাদের ওপর আস্থা রাখছেন।

ডেইলি দর্পণ: আপনাদের ‘KRY Fix’ সেবাটি বাজারে বেশ আলোচিত। এটি কীভাবে কাজ করে?

কামরুল ইসলাম: ‘We Fix Your Smile’—এই মূলমন্ত্র নিয়ে আমাদের রয়েছে ডেডিকেটেড আফটার-সেলস ডিভিশন ‘KRY Fix’। আমরা মাত্র ৩.৯৯% চার্জে একটি বিশেষ ‘ব্রেক কভারেজ’ সুবিধা দিচ্ছি। এর আওতায় ফোনের স্ক্রিন ভাঙা বা ‘গ্রিন লাইন’-এর মতো জটিল সমস্যাসহ সব ধরনের ইস্যু কাভার করা হয়। আমরা সরাসরি পার্টস পরিবর্তন করে দিই, যা আমাদের দেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ ব্যতিক্রমী উদ্যোগ। বাংলাদেশের আর কোনো ব্র্যান্ড স্মার্টফোনের ভাঙা স্ক্রিন বা গ্রিন লাইনের ওপর এমন ওয়ারেন্টি কভারেজ দিচ্ছে না।

ডেইলি দর্পণ: প্রতিযোগিতামূলক এই বাজারে টিকে থাকতে আপনাদের বিশেষ পদক্ষেপ কী?

কামরুল ইসলাম: আমরা একটি কমপ্লিট ডিভাইস লাইফসাইকেল ইকোসিস্টেম তৈরি করেছি। আমাদের এখানে ক্রেতারা নতুন ফোন কেনার পাশাপাশি ‘KRY Exchange’-এর মাধ্যমে প্রি-ওনড ডিভাইস ট্রেড বা এক্সচেঞ্জ করতে পারছেন, আবার কোনো সমস্যা হলে ‘KRY Fix’-এর মাধ্যমে রিপেয়ার সুবিধাও পাচ্ছেন। এই ‘অল-ইন-ওয়ান’ সেবাই আমাদের অন্যদের চেয়ে আলাদা করেছে।

ডেইলি দর্পণ: গ্যাজেট কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য আপনার পরামর্শ কী?

কামরুল ইসলাম: ক্রেতাদের প্রতি আমার অনুরোধ, শুধুমাত্র কম দামের প্রলোভনে না পড়ে বিক্রেতা প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতা যাচাই করুন। প্রোডাক্টটি শতভাগ আসল কি না এবং তারা প্রফেশনাল আফটার-সেলস সার্ভিস দিতে পারবে কি না, তা নিশ্চিত হোন।

ডেইলি দর্পণ: আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

কামরুল ইসলাম: আমরা দ্রুত দেশের প্রতিটি প্রধান শহরে আমাদের ব্র্যান্ড শপ সম্প্রসারণ করছি। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো, ঢাকার বাইরেও প্রতিটি বড় শহরে ‘KRY Fix’-এর ডেডিকেটেড সার্ভিস সেন্টার স্কেলআপ করা, যেন গ্রাহকরা আরও সহজ ও ঝামেলাহীন সেবা পেতে পারেন।

ডেইলি দর্পণ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

কামরুল ইসলাম: আপনাকেও ধন্যবাদ। 

সম্পর্কিত বিষয়: