ঢাকা,রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

জাবিসাসের নতুন উপদেষ্টা হলেন অধ্যাপক শফিকুল ইসলাম

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৯, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০২, ১৪ নভেম্বর ২০২৬

জাবিসাসের নতুন উপদেষ্টা হলেন অধ্যাপক শফিকুল ইসলাম

ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ নভেম্বর অনুষ্ঠিত জাবিসাসের জরুরি কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ছালেহ আহাম্মদ খানের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছে সংগঠনটি।

এ সম্পর্কিত খবর