জাবি প্রতিনিধি
প্রকাশ: ১২:০০, ৬ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে প্রতিটি আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউটে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে প্রতিটি হল ও বিভাগের প্রতি শিক্ষাবর্ষ থেকে পাঁচজন করে শিক্ষার্থীকে কমিটিতে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য, প্রাণ-প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগের প্রতি শিক্ষাবর্ষ থেকে পাঁচজন করে শিক্ষার্থী অন্তর্ভুক্ত করে হল, বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়ে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট প্রাধ্যক্ষ, সভাপতি ও পরিচালকদের অনুরোধ করা হয়েছে।