ঢাকা,মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ২১:২৭, ১ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর

ছবি: ডেইলি দর্পণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে এই আংশিক আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

সম্পর্কিত বিষয়: