ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ০২:০৬, ১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক বার্তায় এ তথ্য জানান। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মুহম্মদ মুনির হোসেন জানান, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।
অচিরেই ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।