ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ২২:৫২, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ডেইলি দর্পণ
কমপ্যাক্ট ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে বাংলাদেশের বাজারে লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি (এফ০জেএন০০৪পিএলকে) নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ডেস্কটপের মনিটর ও কম্পিউটারকে একই ডিভাইসে যুক্ত করে তৈরি এই পিসিটি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযোগী। শীতকালীন বিশেষ অফারে ডিভাইসটির দাম ৬৫ হাজার টাকা থেকে কমিয়ে ৬১ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে ইন্টেল এন১০০ প্রসেসর, যাতে চারটি কোর ও চারটি থ্রেড রয়েছে। প্রসেসরটির সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৩.৪ গিগাহার্জ। ফলে ওয়েব ব্রাউজিং, অফিস অ্যাপ্লিকেশন, দৈনন্দিন কম্পিউটিং ও সাধারণ মাল্টিটাস্কিংয়ের কাজে এটি ব্যবহার করা যাবে।
ডিভাইসটিতে আরও রয়েছে ৮ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি। দ্রুত বুটিং, অ্যাপ্লিকেশন চালু এবং ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় এসব সুবিধা কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স সাধারণ গ্রাফিক্সের কাজ ও ভিডিও দেখার অভিজ্ঞতা দেবে।
এতে রয়েছে ২৩.৮ ইঞ্চির ফুল এইচডি (১৯২০×১০৮০) আইপিএস ডিসপ্লে। ২৫০ নিটস ব্রাইটনেস ও ৯৯ শতাংশ এসআরজিবি কালার কভারেজের ডিসপ্লেটি ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট দেখার ক্ষেত্রে স্বচ্ছ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে সক্ষম।
অনলাইন মিটিং, ভিডিও কল ও ভার্চুয়াল ক্লাসের সুবিধার্থে পিসিটিতে যুক্ত করা হয়েছে প্রাইভেসি শাটারসহ ৫ মেগাপিক্সেল ওয়েবক্যাম এবং ডুয়াল মাইক্রোফোন। এ ছাড়া রয়েছে ২ ওয়াটের দুটি স্টেরিও স্পিকার। কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট সুবিধা রাখা হয়েছে। সঙ্গে থাকছে ইউএসবি কিবোর্ড ও মাউস।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির তথ্য অনুযায়ী, ব্যাংকিং, হাসপাতাল, করপোরেট ও গার্মেন্টস প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, শপিং মল, সুপারশপের বিলিং কাউন্টার এবং বাসায় দৈনন্দিন কাজের জন্য ডিভাইসটি ব্যবহার করা যাবে। কম জায়গায় পরিপাটি কর্মপরিবেশ তৈরির সুবিধা থাকায় এটি বিভিন্ন প্রতিষ্ঠানের ডেস্কটপ ব্যবহারের বিকল্প হতে পারে।
ক্লাউড গ্রে রঙের লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসিটির সঙ্গে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। শীতকালীন বিশেষ অফারে ৬১ হাজার ৬৯৯ টাকায় ডিভাইসটি পাওয়া যাচ্ছে। আগের নির্ধারিত মূল্য ছিল ৬৫ হাজার টাকা।
পণ্যটি কিনতে আগ্রহীরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা এবং অনুমোদিত ডিলার হাউজে যোগাযোগ করতে পারবেন।