ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ২২:৩৬, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার, ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল, গ্রাহককেন্দ্রিক, উদ্ভাবনী ও টেকসই করার লক্ষ্যে বেশ কিছু নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস.) মো. আহসান হাবিব পলাশ, বিপিএম (সেবা) এবং স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিআইজি (ফাইন্যান্স) মো. আতিকুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) খন্দকার শামিমা ইয়াছমিন এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা) সভায় অংশ নেন।
পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জল হোসেন, এফসিএ; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএসও সভায় উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্রে জানানো হয়, আস্থা, নিরাপত্তা ও অগ্রগতির অঙ্গীকার নিয়ে গ্রাহককেন্দ্রিক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। পাশাপাশি সুশাসন, দক্ষতা, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।