জাবি প্রতিনিধি
প্রকাশ: ২২:৫১, ১৫ নভেম্বর ২০২৬
প্রভাষক মো. রুহুল আমিন। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারি প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মো. রুহুল আমিনকে।
রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মো. রুহুল আমিনকে আগামী দুই বছরের জন্য উক্ত পদে নিয়োগের কথা বলা হয়। একই সাথে তার প্রচলিত নিয়মে সুবিধাবি ভোগ করার কথাও উল্লেখ করা হয়।