ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী-সিজান

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩:৩৯, ২৭ নভেম্বর ২০২৬

জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী-সিজান

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী ওয়াদুদ আহমেদ সিজান।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সায়েদ কায়েস মাহমুদ, আব্দুল হালিম, শিমুল হক, সাবরিন আক্তার ইমু, ফাওজিয়া ফারিহা নিকিতা, মোসা. সুমি খাতুন, সাদিয়া আখতার, সাদিকা আফরোজ লাম্মি, মো. তাওফিকুর রহমান, মোসা. আসরাফিয়া রউফা, মোসা. খাতিজা খাতুন, ফারজানা হক পুতুল, ফুয়াদ হাসান, মোসা. আজমিরা খাতুন এবং মো. ইব্রাহিম।

যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, গোলাম মাওলা, আব্দুল মোত্তালিব সুইট, মো. জাহিদ হাসান, আসাদুল ইসলাম, মো. শামসুজ্জামান, রিফা তাসনিম মীম, আফিয়া মুবাশ্বিরা, সাজিদা খাতুন, তানিয়া ইসলাম, মোসা. তাসনিম আঞ্জুম এবং মোসা. জান্নাতুল ফেরদাউস।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা খাতুন। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ শোভন, কোষাধ্যক্ষ মো. সিয়াম ডলার, সহ-কোষাধ্যক্ষ মোহা. গুলজার ইসলাম মাহির দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তাহমিদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মো. সোহেল রানা এবং উপ-প্রচার সম্পাদক আবু সালেহ আল ফুয়াদ ও হাসান আলি, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহা. ইমাম মেহেদি, সহ-সম্পাদক মোহা. নেয়ামত আলী। 

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক মোসা. আতিয়া রহমান, সহ-সম্পাদক সামিয়া আফরিন মায়া, ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. রোবিনা রুকাইয়া, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. শারমিন ফারজানা ও মোসা. জেসমিন খাতুন, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাহিমা বিশ্বাস, সাহিত্য বিষয়ক সম্পাদক সুমনা দাস, ভর্তি তথ্য ও সহায়তা বিষয়ক সম্পাদক সিহাব আল শ্রাবণ, সহ-সম্পাদক নাজির ফয়সাল ও মোর্তজা রশিদ সৌরভ।
 
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল ফারুকী, মোসা. নুরহাসনাত জাহান তামান্না, ইফতিখার আহমেদ শুভ, মো. ফরহাদ হোসেন, মো. শাহিন আলম, মো. হামিদুল্লাহ এবং লুৎফর সাকিব।

এ সম্পর্কিত খবর