ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ঢাবির পাঁচ হল ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযানে নামছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫৬, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:০০, ২৮ নভেম্বর ২০২৬

ঢাবির পাঁচ হল ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযানে নামছে ছাত্রদল

ছবি: ডেইলি দর্পণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে প্রতি সপ্তাহের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২৮ নভেম্বর) ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। ‘গ্রীন & ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, মাস্টারদা সূর্য সেন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল এবং তৎসংলগ্ন এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, হল শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর