ঢাকা,মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

ইআবি ও বিডিরেন এর মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ১৭:৩৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইআবি ও বিডিরেন এর মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

ছবি: ডেইলি দর্পণ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (ইফজঊঘ)-এর মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (ইফজঊঘ)-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তাওরীত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ইফজঊঘ-এর কাছ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ঠচঝ), ই-মেইল সার্ভার হোস্টিংসহ বিভিন্ন আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা গ্রহণ করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক সেবা, গবেষণা কার্যক্রম এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক দেশের একমাত্র জাতীয় শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক, যা দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে একটি উচ্চগতির ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের আওতায় যুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও সেই আধুনিক ও উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের অংশীদার হলো। তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে তথ্যপ্রযুক্তির নিবিড় সম্পর্ক রয়েছে। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন ও নিরাপদ নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি ঠচঝ, ওহঃবৎহবঃ ইধহফরিফঃয এবং ঊসধরষ ঝবৎাবৎ ঐড়ংঃরহম- এর মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা পাবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, এ চুক্তির মধ্য দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইফজঊঘ-এর মধ্যে একটি কার্যকর সহযোগিতামূলক সম্পর্কের সূচনা হলো। এর সুফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধিভুক্ত মাদরাসাসমূহের কাছে পৌঁছে যাবে। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীন পরিচালিত অলাভজনক ট্রাস্ট ইফজঊঘ-এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হুসাইন আহমাদ। এছাড়াও উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত খবর