ঢাকা,বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

ঢাবির জিয়া হলের রিডিংরুমে ছাত্রদল নেতা মুজাহিদুলের উদ্যোগে বসছে ১২ টনের এসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৬, ২৯ আগস্ট ২০২৬

ঢাবির জিয়া হলের রিডিংরুমে ছাত্রদল নেতা মুজাহিদুলের উদ্যোগে বসছে ১২ টনের এসি

ছবি: ডেইলি দর্পণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুইটি রিডিংরুমে মোট ১২ টন ক্ষমতার এয়ার কন্ডিশনার (এসি) স্থাপন করা হচ্ছে। হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ও জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলামের উদ্যোগে এসি লাগানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং একমি গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ফাহিম সিনহার পৃষ্ঠপোষকতায় জিয়া হলের দুইটি রিডিংরুমে মোট ১২ টন ক্ষমতার এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সময় শিক্ষার্থীদের অনেকের দাবির পরিপ্রেক্ষিতে আমি রিডিংরুমে এসি লাগানোর প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছিলাম। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘রিডিংরুমে এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্য ও মনোরম পরিবেশে পড়াশোনা করার সুযোগ পাবেন। বিশেষ করে গরমের সময়ে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে শিক্ষার্থীদের জন্য এটি সহায়ক হবে।’

মুজাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করা এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই ছিল নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম লক্ষ্য। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে রিডিংরুমে এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মো. মুজাহিদুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল সংসদের পাঠকক্ষ সম্পাদক এবং জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত খবর