ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ১৯:৩৩, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৪৯, ২০ জুলাই ২০২৬
মো. জোবাইর ইসলাম ভূঁইয়া। ছবি: সংগৃহীত
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ কারাতে ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এনএসসি সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নতুন কমিটির সদস্যদের মনোনয়ন দেয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র জাতীয় ও আন্তর্জাতিক কারাতে খেলোয়াড় মিহান সৈয়দ নুরুজ্জামানকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং মো. জোবাইর ইসলাম ভূঁইয়াকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ক্রীড়াঙ্গনের অভিজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশে কারাতে খেলাধুলার উন্নয়ন, খেলোয়াড় তৈরির কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নতুন দায়িত্ব পাওয়ায় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।