নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:১৫, ৬ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:১৫, ৬ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) কলেজ মাঠে এ আয়োজন করে মিরপুর কলেজ শাখা ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ধানের শীষের প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, মিরপুর কলেজ গর্ভনিং বডির সদস্য ও বিএনপির নির্বাহী সদস্য মুন্সি বজলুল বাসিদ আন্জু।
এতে আরও উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, মিরপুর কলেজের অধ্যক্ষ আবদুল উবায়েদ মুহাম্মদ বাসেদ ঠাকুর, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল অনুষ্ঠানে অংশ নেন।
মিরপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম সুমন। আয়োজনে দোয়া পরিচালনা করেন কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে।
এ সময় ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং কলেজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।