মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৪, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৮, ২৭ নভেম্বর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাঁকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মুন্সী (৮০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বিএনপি কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান (খোকন) তালুকদারের বড় ভগ্নিপতি এবং ছাত্রদল নেতা ফেরদৌস মুন্সীর বাবা ছিলেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।