ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন
সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি শনিবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।