মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০০:২৩, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:২৩, ১৮ এপ্রিল ২০২৬
ছবি: ডেইলি দর্পণ
মাদারীপুরের কালকিনি উপজেলার গদাধরদী গ্রামে এক সংখ্যালঘু অসহায় পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিন্ময় কর্মকার অনীক প্রাণনাশের আশঙ্কায় ইতোমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন।
এদিকে তার পরিবারের সদস্যরাও চরম নিরাপত্তাহীনতায় মধ্যে দিন কাটাচ্ছেন।
গত সোমবার সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিবার সূত্রেজানা যায়, চিন্ময় কর্মকার অনীককে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল নানা ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করে আসছিলো। এ ঘটনায় তিনি প্রানভয়ে জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছাড়তে বাধ্য হন। তবে তিনি দেশ ত্যাগ করার পরও তার বাবা অরুন চন্দ্র কর্মকার এবং মা অলোকা রানী কর্মকারকেও হুমকি দিয়ে আসছে ওই প্রভাবশালীরা। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে—চিন্ময় কর্মকার অনীককে দেখামাত্রই কুপিয়ে হত্যা করা হবে।
এ ঘটনায় ওই পরিবারের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় কয়েকজন জানান, সংখ্যালঘু পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।