নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৭, ২ এপ্রিল ২০২৬
মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। ছবি- সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি গ্রেড-২ পদমর্যাদায় (অতিরিক্ত সচিব সমমর্যাদা) দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ পদে বহাল থাকবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে, সাইয়েদ বিন আব্দুল্লাহর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগে সাঁথিয়াবাসীর মধ্যে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে।