ঢাকা,শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩

কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন ২৩ জুন পর্যন্ত

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ১৮:৪৮, ১৮ জুন ২০২৬

কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন ২৩ জুন পর্যন্ত

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ব্রাঞ্চেস, রিটেল ব্যাংকিং বিভাগে ‘ট্রানজেকশন সার্ভিস’ পদে জনবল নিয়োগ দেবে। আবেদন ১৭ জুন থেকেই শুরু হয়েছে, ২৩ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: ব্রাঞ্চেস, রিটেল ব্যাংকিং।

পদের নাম: ট্রানজেকশন সার্ভিস

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন:ফুলটাইম, চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: মাসিক ৩০,০০০ টাকা

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিঙ্কে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় ২৩ জুন, ২০২৬।