ঢাকা,রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩

ওয়ালটনে চাকরি, যোগ্যতা এসএসসি পাস

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ১২:০০, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:১০, ৭ নভেম্বর ২০২৫

ওয়ালটনে চাকরি, যোগ্যতা এসএসসি পাস

ছবি- সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট বিভাগের শূন্য পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফিল্ড অফিসার (হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট)।

পদ সংখ্যা: ১০০টি।

 শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: অবশ্যই মোটরসাইকেল চালনা জানতে হবে।

অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ।

বয়সসীমা: ২২–৩০ বছর।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ভ্রমণ ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর, ২০২৫।