বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:৫২, ১০ ডিসেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
বলিউডের তারকা-সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই আরাধ্যা বচ্চনকে ঘিরে থাকে বাড়তি নজর। তবে শিক্ষা-দীক্ষা ও ভদ্র আচরণের জন্য মেয়েটির প্রশংসা করেন অনেকে। তবুও আলোচনার কেন্দ্রে থাকা এই প্রজন্মের মেয়েকে নিয়ে অভিষেক বচ্চন এক সাক্ষাৎকারে জানালেন কিছু গুরুত্বপূর্ণ কথা।
অভিনেতা জানান, আরাধ্যার বয়স এখন বেশ হয়েছে, কিন্তু এখনো তাকে কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে দেননি তারা। তবে পড়াশোনা ও নিত্যকার কাজের জন্য ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার করতেই হয়।
তবে প্রশ্ন থেকেই যায়- গত দেড় বছর ধরে বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে চলা নিত্যদিনের গুঞ্জন কি প্রভাব ফেলে আরাধ্যার ওপর?
অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে বলিউডে ও নেটমাধ্যমে জোর আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে, মধ্যপ্রাচ্যের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নিজের নাম থেকে ‘বচ্চন’ পদবি বাদ দিয়ে শুধু ‘রাই’ ব্যবহার করায় নতুন করে গুঞ্জনে আগুন লাগে। নেটিজেনরা তখনই ধরে নেন, দম্পতি সম্পর্ক ভাঙনের দোরগোড়ায়।
তবে এসব আলোচনা যেন মেয়ের কানে না পৌঁছায়, সেই বিষয়ে সতর্ক ঐশ্বরিয়া।
অভিষেক বলেন, ‘আরাধ্যা খুব পরিণত মেয়ে। তার নিজের মোবাইল ফোন নেই। এসব নিয়ে ও মোটেই ভাবিত নয়। ও স্কুল ভালোবাসে, নিয়ম করে হোমওয়ার্ক করে। আমার মনে হয় না আমাদের নাম গুগলে সার্চ করেও দেখে। ওর মা তাকে শিখিয়েছে—চারপাশে যা শুনছে, সবকিছুতে কান দেওয়ার প্রয়োজন নেই। আমরা পরিবার হিসেবে একে অপরের প্রতি সৎ।’