ঢাকা,সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯:০৪, ১৩ আগস্ট ২০২৬

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ও জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর