ঢাকা,বুধবার, ২০ মে ২০২৬

৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগানবাড়ি আইডিয়েল একাডেমির এডহক কমিটির সভাপতি মনিরুল ইসলাম

ফারুক হোসেন

প্রকাশ: ১৮:৩৮, ১৫ মে ২০২৬

বাগানবাড়ি আইডিয়েল একাডেমির এডহক কমিটির সভাপতি মনিরুল ইসলাম

মো. মনিরুল ইসলাম। ছবি: ডেইলি দর্পণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী বাগানবাড়ি আইডিয়েল একাডেমির এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। 

বুধবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়, আগামী ৬ মাসের জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. মনিরুল ইসলাম। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে এস এম জিয়াউল হক এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. নাজমুল হক সরকার।

নবনিযুক্ত সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘বাগানবাড়ি আইডিয়েল একাডেমির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।’

এদিকে বাগানবাড়ি আইডিয়েল একাডেমির নতুন এডহক কমিটি মনিরুল ইসলামকে সভাপতির হিসেবে মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। 

স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম একজন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, মেধা সম্পন্ন ব্যক্তিত্ব, সাদা মনের মানুষ। তার নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

সম্পর্কিত বিষয়: