ঢাকা,বুধবার, ২০ মে ২০২৬

৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মতলব উত্তরে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০:২০, ১৪ মে ২০২৬

মতলব উত্তরে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

ছবি: ডেইলি দর্পণ

চাঁদপুরের মতলব উত্তরে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্যগুদাম চত্বরে খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, খাদ্যগুদাম কর্মকর্তা মো. ওছমান গনি, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এ মৌসুমে এ উপজেলায় মোট ৯২৩ টন ধান ও ৩৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর