ঢাকা,বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

৩১ বৈশাখ ১৪৩৩

মতলবে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৮, ৭ মে ২০২৬

মতলবে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে গ্রামীণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুরসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবদুল মালেক, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

সভায় বক্তারা জানান, গ্রাম আদালত একটি সময়োপযোগী উদ্যোগ। অনেক দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করা সম্ভব। এতে জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে এবং উচ্চ আদালতের মামলার চাপও হ্রাস পাবে।

তারা আরও জানান, স্থানীয় পর্যায়ে মাঠপর্যায়ের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে বিচারিক সেবা প্রাপ্তির বিষয়টি প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর