ঢাকা,বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

৩১ বৈশাখ ১৪৩৩

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩৪, ১২ মে ২০২৬

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন

ছবির ক্যাপশন: এশিয়া পোস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিবৃন্দ।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে টেস্টি হাট চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা, কেক কাটা এবং বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধন করা হয়।

দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আক্তার হোসেন ও এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি আল-আমিন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এবং দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কবি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক।

এছাড়া বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি আমির খসরু, দৈনিক আমার দেশের প্রতিনিধি গোলাম সারওয়ার সেলিম, দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম কিরণ, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি গোলাম নবী খোকন, সাংবাদিক ও কবি নূর মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এশিয়া পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন ভূঁইয়া।

বক্তারা বলেন, অনলাইন ও ডিজিটাল গণমাধ্যম বর্তমানে আধুনিক সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ। কাগজের খবর মানুষের হাতে পৌঁছানোর আগেই মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে ডিজিটাল মাধ্যমে সংবাদ দেখে নেয়। তারা আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দেশসেরা সংবাদমাধ্যমে পরিণত হবে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক জবাবদিহির প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক একাত্তর কণ্ঠের প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক কালবেলার প্রতিনিধি মমিনুল ইসলাম, সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক খবরের প্রতিনিধি সমীর ভট্টাচার্য বলু, সাংবাদিক সায়েদুল আরেফিন শ্যামল, দৈনিক মানবকণ্ঠের মোজাম্মেল প্রধান হাসিব, প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া, প্রভাষক বদিউল আলম বাবু, বদরুন নাহার লরিন, তাহমিনা হক, মো. রিয়াজ, শিক্ষক শামীম ভূঁইয়া, দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, সাংবাদিক লিয়াকত, দৈনিক আদি বাংলার প্রতিনিধি দীপু সরকার, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মো. নাজমুল, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি ফয়সাল খন্দকার, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।

সম্পর্কিত বিষয়: