রোববার থেকে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম আগামী রোববার থেকে মাঠপর্যায়ে শুরু করতে যাচ্ছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।