ঢাকা,বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

৩১ বৈশাখ ১৪৩৩

জাবি স্পোর্টস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইমুন, সম্পাদক সোহান

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২:২৫, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৩২, ৩০ এপ্রিল ২০২৬

জাবি স্পোর্টস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইমুন, সম্পাদক সোহান

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্পোর্টস ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আগামী এক বছরের জন্য দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪৯ ব্যাচের মো. তানভীর সিদ্দিকী সাইমুন এবং সাধারণ সম্পাদক পদে একই ব্যাচের ইতিহাস বিভাগের মো. সোহান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গত কমিটির সভাপতি আরশাদ হাবিব ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান সানজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম নতুন কমিটির অনুমোদন দেন। পাশাপাশি আগামী একুশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মো. তানভীর সিদ্দিকী সাইমুন বলেন, ‘আমি নিজেই একজন পেশাদার ফুটবলার ছিলাম। বর্তমানে বিশ্ববিদ্যালয় ফুটবল দলে প্রতিনিধিত্ব করছি। স্পোর্টসে কোনো দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় দায়িত্বের বিষয়। আমি নিজেকে আজ ভাগ্যবান মনে করছি যে বড় ভাইয়েরা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, যাতে বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য এটি একটি রোল মডেল ক্লাব হিসেবে পরিচিতি লাভ করে।’

এ সম্পর্কিত খবর