ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২

চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার পরামর্শ ইউএনওর

ফারুক হোসেন

প্রকাশ: ২১:৪২, ২৬ নভেম্বর ২০২৫

চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার পরামর্শ ইউএনওর

ছবি: ডেইলি দর্পণ

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেছেন, চাকরির পেছনে না ছুটে কীভাবে স্বাবলম্বী হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়—সে ধরনের চিন্তাচেতনা নিয়ে গড়ে ওঠার পরামর্শ দেওয়া জরুরি।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খামারিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে আগ্রহী করে তোলা, নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান এবং বাজারজাতকরণ ব্যবস্থার সঙ্গে লিংকেজ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।

প্রদর্শনী মেলায় ৩২টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। এ ছাড়া মেলার অংশ হিসেবে র‍্যালি ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর