দাদি খালেদা জিয়াকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট
দীর্ঘ প্রায় ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। দেশে ফেরার প্রাক্কালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে শৈশবের স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন লেখা প্রকাশ করেছেন জাইমা রহমান। একইসঙ্গে জিয়া পরিবারের সদস্য হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের অবস্থান থেকে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জাইমা রহমান।