জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে এবং অতীতের শাসকরা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করলেও বিএনপি রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ধারা, সাংবিধানিক কাঠামো ও যুক্তিতর্কের মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বিভিন্ন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনৈতিক সমাধান চায়।