ঢাকা,বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩

জাপানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপান প্রতিনিধি

প্রকাশ: ১৫:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

জাপানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: ডেইলি দর্পণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় জাপানের একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু, ১ নম্বর সদস্য কাজী এনামুল হক, উপদেষ্টা দেলোয়ার হোসেন ডিও, কাওসার আহম্মেদ, সিরাজুল হক, ১ নম্বর সহ-সভাপতি ড. জাকির হোসেন মাসুম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি।

সভায় জাপান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলটির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের ভূমিকা স্মরণ করেন।

বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা বিএনপির অন্যতম অঙ্গীকার। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করে তারা দায়িত্বশীল ও তথ্যভিত্তিক রাজনৈতিক চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন জাপান বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন হায়দার। প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্রও অনুষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করেন। দোয়া পরিচালনা করেন হাজী মাসুদ হোসেন। অনুষ্ঠানে জাপান বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: