ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ১৬:৪২, ১২ জুলাই ২০২৬
ছবি: ডেইলি দর্পণ
বালাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের মতলব উওরের মো. রুহুল আমিন।
সম্প্রতি ঘোষিত কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়।
এলাকাবাসী ও সংগঠনের নেতাকর্মীরা তার এই দায়িত্বপ্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন।
নতুন দায়িত্ব পেয়ে মো. রুহুল আমিন সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।