তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২২:০৪, ৪ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি (আইসিটি) পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে স্মার্ট জীবনধারার অনুষঙ্গ বা গ্যাজেট ব্র্যান্ড ‘উইয়োফ্লাই’ (Weofly) নিয়ে এসেছে। আধুনিক নকশা ও উন্নত কার্যক্ষমতার সমন্বয়ে তৈরি বিভিন্ন ঘরানার পণ্য নিয়ে ব্র্যান্ডটি দেশের প্রযুক্তিবাজারে যাত্রা শুরু করল।
উইয়োফ্লাই-এর পণ্য তালিকায় রয়েছে দৈনন্দিন ব্যবহারের জন্য আধুনিক ঘড়ি বা স্মার্টওয়াচ, উন্নত শব্দের ব্লুটুথ স্পিকার, দীর্ঘক্ষণ ব্যবহারোপযোগী তারবিহীন হেডফোন এবং কানে ব্যবহারের আরামদায়ক ইয়ারবাডস। নান্দনিকতা ও ব্যবহারিক সুবিধার মেলবন্ধনে তৈরি এই পণ্যগুলো গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে তরুণ প্রজন্মের কাছে স্মার্ট জীবনধারা কেবল প্রয়োজনেই নয়, বরং ফ্যাশনের অংশ হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে উইয়োফ্লাই-এর আগমন দেশের ক্রমবর্ধমান স্মার্ট ডিভাইসের বাজারে নতুন গতি যোগ করবে এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সমাধান হয়ে উঠবে।
আগ্রহী ক্রেতারা এখন থেকে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর দাপ্তরিক ওয়েবসাইট, সকল শাখা এবং অনুমোদিত বিক্রেতা কেন্দ্রে উইয়োফ্লাই-এর পণ্যগুলো পাবেন।