বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে নতুন এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা বিএনপি বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দেশজুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।