ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৯, ১০ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল

ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। 

ভাষণ রেকর্ড করার পর নির্বাচন কমিশনের সব কমিশনার সিইসির রুমে একটি বৈঠক করেন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।