ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২

রাজধানীর মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২২, ১৭ নভেম্বর ২০২৫

রাজধানীর মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১ ও মৌচাকের দু’টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ও সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।