ডেইলি দর্পণ ডেস্ক
প্রকাশ: ২১:২৯, ১৩ নভেম্বর ২০২৫
ছবি- সংগৃহীত
সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (ডিজি) হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকের দায়িত্বে (অতিরিক্ত দায়িত্ব) রয়েছেন মুনিমা হাফিজ।